মালদা

বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্য মহিলার মৃত্যু, এই অভিযোগ তুলে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করল গ্রামবাসীরা

সকালে ছাগল চরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার| মৃতদেহ নিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের| ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অন্তর্গত বর সাগর দীঘি এলাকায়।

 

            জানাযায়, শনিবার সকালে কল্পনা মন্ডল নামে এক মহিলা বাড়ি থেকে কিছুটা দূরে একটি আম বাগানে যায় ছাগল চরাতে| অভিযোগ সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার| এরপর ক্ষোভে ফেটে পরে স্থানীয় বাসিন্দারা| বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ নিয়ে মালদা মোথাবাড়ী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা|

 

            পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার সারাদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ করেন ওই গ্রামে| কিন্তু কাজ শেষ না হলে বিদ্যুতের তার কাটা অবস্থায় জঙ্গলে রেখে চলে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জঙ্গলে পরে থাকায় নজরে আসেনি কারো। আর সেখানেই ছাগল চড়াতে আজ সকালে যায় কল্পনা মন্ডল। এরপরে ঘটে বিপত্তি। মাটিতে পরে থাকা তার দেখতে না পেয়ে সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।আর তার কারনেই মৃত্যু হয় ওই মহিলার।

 

            গ্রামবাসীরা জানান, বিড়ি বেধে নিজের সংসার চালাতেন ওই মহিলা। কিন্তু তার মৃত্যুতে তার পরিবারের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের দিতে হবে বিদ্যুৎ দপ্তরকে বলে দাবী করেন গ্রামবাসীরা। তারা আরও বলেন যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের সাথে কথা বলতে আসবে না। ততক্ষণ তারা েই পথ অবরোধ তুলবেন না।   

 

            খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। যদিও ঘটনার পর বিদ্যুত দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।